বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যা মামলার মুল হোতা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ৫ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। একই সাথে আরো ১২ জন আসামির রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
১৩ জন আসামির মধ্যে বাবু চেয়ারম্যানকে ৫ দিন, ৬ আসামিকে ৪ দিন এবং ৬ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত।
জানা যায়, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাবু চেয়ারম্যানের এক আত্মীয়ের বাড়ি থেকে চেয়ারম্যান বাবু ও তার ৩ সহযোগীকে আটক করে র্যাব। ওইদিন রাতে আসামিদের বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে।
পরে ৫ দিনের রিমান্ড চেয়ে শনিবার তাদের আদালতে পাঠায় পুলিশ। রোববার শুনানী শেষে ৯ জনের মধ্যে ৫ জনের তিন দিন ও ৪ জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রোববার প্রধান আসামি বাবু ও তার তিন সহযোগীকে আদালতে আনা হয়। পরে শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন চেয়ারম্যান বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান, জাকিরুল, কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহী, মকবুল, ওহিদুজ্জামান, গোলাম কিবরিয়া সুমন, মিলন, তোফাজ্জল ও আইনাল।
উল্লেখ্য ১৪ জুন রাত ১০ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটী মোড়ে বাবু চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গোরা সাংবাদিক নাদিমের উপর হামলা চালায়। হামলায় অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তাকে ফেলে তারা পালিয়ে যায়। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।
এই ঘটনায় শনিবার সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, সকল আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিষয়টি অবগত হয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই প্রাপ্ত রিমান্ডের কার্যক্রম শুরু হবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments