নেত্রকোনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ডিপ্লোমা প্রকৌশলী উইং-এর যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী শেখ জামাল আবির-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতকালে প্রকৌশলী শেখ জামাল আবির এনসিপি অনুমোদিত ডিপ্লোমা প্রকৌশলী উইং-এর প্রস্তুতি কমিটির তালিকা হস্তান্তর করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি আইডিইবি নেতৃবৃন্দের কাছে পলিটেকনিক শিক্ষার উন্নয়ন, প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও দাবিসমূহ—বিশেষত পলিটেকনিকের ছয় দফা এবং আইইবির অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে মতামত তুলে ধরেন।
আইডিইবি নেতৃবৃন্দ বলেন, “আমরা সবাই প্রথমে প্রকৌশলী। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও দাবি আদায়ে আইডিইবি সর্বদা ঐক্যবদ্ধভাবে আন্দোলন, সংগ্রাম এবং সকল প্রতিকূলতা মোকাবেলায় প্রস্তুত থাকবে।”
প্রকৌশলী শেখ জামাল আবির বলেন, “রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আইডিইবির পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের সিনিয়র নেতৃবৃন্দ—প্রকৌশলী ফয়সাল আলম সোহেল, প্রকৌশলী আসাদ, প্রকৌশলী আলমগীর হোসেন, প্রকৌশলী খায়রুল কবির সীপু, প্রকৌশলী আব্দুল কাদির তানিম, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মেসবাউল করিম, প্রকৌশলী ফারুক হোসেন, প্রকৌশলী আকরাম, প্রকৌশলী মোঃ বায়েজিদ এবং প্রকৌশলী রনি বাবু (রেদওয়ান)।
প্রতিনিধি দল আশা প্রকাশ করে, বর্তমান আহ্বায়ক কমিটি বৈষম্যহীন ও দক্ষ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। আইডিইবি ও কারিগরি খাতের সর্বত্র সংস্কার ও দক্ষ জনবল গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments