উজিরপুর প্রতিনিধি; বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল সাবেক ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪/৭৬৯২) রোগীবাহী অ্যাম্বুলেন্স পটুয়াখালীর দুমকী থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ছ ৭১৩৪৩২) সংঘর্ষে গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালকসহ ৫। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মার্চ বিকেল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উজিরপুর উপজেলা ফায়ারসার্ভিস টীম গুরুতর আহত রোগীদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত পরিবহন ও অ্যাম্বুলেন্সটিকে রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। আহত অ্যাম্বুলেন্স চালক পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাটকাঠী পাশা গ্রামের মৃত আলতাফ শরীফের ছেলে রবীনকে গুরুতর অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানানা গৌরনদী হাইওয়ে পুলিশের এস,আই সুমন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments