ডেস্ক রিপোর্ট: কানাডার মনিটেবায় মহাসড়কে উইনিপেগের ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের কারবেরি শহরের কাছে দুই মহাসড়কের সংযোগস্থলের কাছে বৃহস্পতিবর (১৫ জুন) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে আরো ১০ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশ বয়স্ক মানুষ। তারা ছোট বাসটিতে করে একটি ক্যাসিনোতে যাওয়ার সময় দুর্ঘঘটনার শিকার হন। খবর আমাদের সময়.কম
ক্যাসিনোর মুখপাত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ এ খবর জানায়, কানাডায় কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনাস্থলের কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত নিমেশ ভাদেরা বলেন, দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে পড়ে যায় ও তাতে আগুন জ্বলতে থাকে। এসময় উদ্ধারকর্মীরা জ্বলন্ত বাস থেকে লোকদেরকে উদ্ধার করার চেষ্টা করেন।
পুলিশ জানায়, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। বাস ও ট্রাক উভয়ের চালকরা বেঁচে আছেন। তবে এ দুর্ঘটনার জন্য পুলিশ তাদেরকে দায়ী বলতে অস্বীকার করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments