স্টাফ রিপোর্টার: বিএনপির বিরুদ্ধে একটি দল কুৎসা রটাচ্ছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দলের প্রধান বলছেন-দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে। অথচ, যারা এসব অভিযোগ করছেন তারা যে ৫ আগষ্টের পর ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করছেন তা নিয়ে কোনো কিছু বলছেন না। বিএনপিতো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু সে দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জাতি তা জানতে চায়।
সোমবার বিকালে রাজধানীর পুরান ঢাকা লালবাগের আজাদ বালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা জন সম্পৃক্ততায় এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি।
মজনু বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে। দুই-একটি জায়গায় তা পুনঃদখল নিতে গেলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আর একটি দল দখল করে বলে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি। এই হচ্ছে বিএনপির সাথে অন্যদলের পার্থক্য।
সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি আর থাকবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। দেশকে দূর্নীতি ও একনায়কতন্ত্র মুক্ত করতে হলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিএনপি একটি সংগ্রামী দল। গণতন্ত্র ও বহুদলীয় শাসনব্যবস্থার প্রয়োজনে এ দলটির জন্ম। তাই গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি, আগামীতেও করবে না।
এতে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, মীর আশরাফ আলী আজম, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু, ঢাকা মহানগর যুবদলের সাবেক আহবায়ক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভুইয়া, কৃষক দলের আহবায়ক হাজী কামাল হোসেন, মহিলা দলের সভাপতি রুমা আক্তার, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments