জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীসহ ৪জনকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪এপ্রিল) বেলা ১১টার দিকে কলারোয়া পৌর বাজারে আকষ্মিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌর বাজার মনিটরিংকালে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী দোস্তি অটো’র স্বত্বাধিকরীকে অতিরিক্ত দাম নেয়ার অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে ঘোষ ট্রেডার্সকে ১হাজার, প্রকাশ ঘোষকে ১হাজার ও মাংশ দোকানদার মোসাব্দিকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে বেঞ্চ সহকােরী হিসাবে সহায়তা করেন-উপজেলা ভূমি অফিসের প্রণব কুমার সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ক্রেতাদের সুবিধার্থে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মিনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments