স্টাফ রিপোটার: রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ মৌজায় নলগোলা এলাকায় মার্কেটের দোকানদারকে কোনো রকম আইনি নোটিশ না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে মার্কেটের দোকান ভেঙে ফেলার অভিযোগ করেছে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি।
রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করে বলেন, আমরা ৬৫ ব্যক্তি এ ভূমি ভাওয়াল রাজ স্টেট হতে ২০১৩ সালে লীজ গ্রহণ করি। আমরা ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত অগ্রিম লীজ মানিও পরিশোধ করি। লীজের শর্ত মোতাবেক প্রত্যকেই আলাদা আলাদা দোকান ঘর সেমি পাকা ইটের ঘর তৈরী করে ব্যবসা করে আসছি। গত এপ্রিল মাসে ডিএসসিসির পক্ষে মার্কেট ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে জুন মাসে ভূমি সংস্কার বোর্ড জানিয়ে দেয়, ডিএসসিসি এ ভূমি নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। এছাড়াও হাইকোর্ট গত ৩০ তারিখে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশও প্রদান করে।
সমিতির নেতারা বলেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া আইন অমান্য করে এ দোকান ঘরগুলো ভেঙে ফেলায় আমরা প্রায় ত্রিশ কোটির টাকার ক্ষতিগ্রস্ত হই। প্রতিটি দোকানেই প্রচুর মালামাল মজুদ ছিলো।
সমিতির নেতারা সাংবাদিকসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের যাবতীয় কাগজপত্র ও কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিটি করপোরেশন ৪৭ নং নল গোলা ব্যবসায়ী সমিতির মার্কেট দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা।
সংবাদ সম্মেলনে নল গোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো.বাবুল, আনিসুর রহমান, পেয়ার মোহাম্মদ, জাকির হোসেন সাময়নসহ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments