ডেস্ক রিপোর্ট: শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সরকার নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার ফারুক হোসাইন।
বৃহস্পতিবার (১৪.০৯.২০২৩) কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি সেলিনা শিউলি ( বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস), কোষাধ্যক্ষ সোলাইমান সালমান ( ডেইলি নিউ এজ), যুগ্ম সম্পাদক পিয়াস সরকার ( দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক কালবেলা)।
কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মীর মোহাম্মদ জসিম ও ইরফান এইচ সায়েম ( দ্য ডেইলি ক্যাম্পাস)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক ও ইবাবের সিনিয়র সদস্য মাসউদুল হক । নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফ সুজন ও এবিএস ইয়ামিন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments