হাওরে গাছ লাগানো ও সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ: তোফাজ্জল সোহেল
সিলেট অফিস: গাছ বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা। হাওরে গাছ লাগানো এবং সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে ' হাওরে সবুজায়ন' নামে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি।
হাওরে গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা এর আহবায়ক ও তোফাজ্জল সোহেল একথা বলেন।
আজ শনিবার ( ১৯ অক্টোবর) বিকেলে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে হাওর এলাকায় এই কর্মসূচি করে।
পরিবেশ সংগঠক ও হাওর রক্ষায় আমরা এর সদস্য বাহার উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম চৌধুরী, পরিবেশকর্মী ও হাওর রক্ষায় আমরা এর সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন,পরিবেশ ও নাট্যকর্মী ওসমানগণি রুমী,
উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ওয়াজেদ ভূইয়া, মোঃ রাকিবুল হাসান, রিফাত রহমান, রহমত আলী, মোঃ তাজ উদ্দিন প্রমূখ।
হাওরে সবুজায়ন কর্মসূচীতে বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা, ফলদ, বনজ,ঔষধী গাছের চারা কালাউক হতে সাতাউক সড়ক এবং মুড়িয়াউক হাওরে রোপন করা হয়। এছাড়াও এলাকায় শিশু -কিশোর ও সামাজিক সংগঠনের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments