মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩১ ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক লোড নিতে না পারায় ফিডার বক্সে শট সার্কিটের কারনে আগুল লেগে যায়। এতে করে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আগুন লাগার ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তার গুলো পুড়ে গেছে। আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তার কাজটি করছি বলে জানান।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments