বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করছেন না বলে জানিয়েছেন তারা। পুলিশ আরও জানিয়েছে, হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন
জানাগেছে, রোববার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় ওখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলো শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি)‘র সঙ্গেও কথা বলেন তিনি।
ঘটনার পর অভিযোগ জানাতে রাতে উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments