আন্তর্জাতিক ডেস্ক:ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মাথায় এবার কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে উপকূলের কাছে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন হতে পারে।
জেএমএ-র তথ্যমতে, ভূমিকম্পে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরে। সেখানে জাপানের সাত-স্তরের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৬’। এ মাত্রার কম্পনে দাঁড়িয়ে থাকা বা হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং অধিকাংশ আসবাবপত্র সরে যায় বা উল্টে পড়ে। এ ছাড়া হাচিনোহে শহরে ‘লোয়ার ৬’, সান্নোহে, মোরিওকাসহ ইওয়াতের বিভিন্ন এলাকায় ‘আপার ৫’ মাত্রার কম্পন অনুভূত হয়। মিয়াগি, হোক্কাইদো, আকিতা, ইয়ামাগাতা, ফুকুশিমা এবং রাজধানী টোকিওতেও কম্পন টের পাওয়া গেছে।
ভূমিকম্পের পরপরই তোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের সেনদাই-শিন আওমোরি রুটসহ ইস্ট জাপান রেলওয়ের (জেআর ইস্ট) বেশ কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। নিরাপত্তা পরিদর্শনের জন্য আওমোরির এক্সপ্রেসওয়ের কিছু অংশও বন্ধ রাখা হয়।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, এই মুহূর্তে কোনো হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রয়েছে। তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ওনাগাওয়া ও হিগাশিদোরি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। এদিকে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দুর্যোগ মোকাবিলার নির্দেশ দিয়েছেন। বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি।
এর আগে বুধবার ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ১ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ৬ মাত্রার বেশি ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশের মুখোমুখি হয়।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments