ডেস্ক রিপোর্ট: চীন ব্রম্মপুত্রে আটটি পানি বিদ্যুৎ প্রকলাপ (এইচপিপি) নির্মাণ করছে। এর মধ্যে কয়েকটি উপাদন শুরু করেছে আর কয়েকটি নির্মাণাধীন। একটি মেগা-ড্রাম প্রকলাপ বিবেচনাধীন রয়েছে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মিররের বরাত দিয়ে ভারতের অনলাইন এএনআই এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। বেইজিংয়ের ১৪তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় (২০২১-২৫) ৬০ গিগাওয়াট এইচপিপি বিষয়ক ৯ম প্রকল্প নির্মাণ করা হতে পারে তিব্বতের মোটু কাউন্টিতে গ্রেট বেন্ডে। খবর আমাদের সময়.কম
অনলাইন এএনআই'র ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভাটির দেশ বাংলাদেশ। তাদেরকে খুব বেশী নির্ভর করতে হয় আন্তর্জাতিক নদ-নদীর ওপর। জীবন-জীবিকার জন্য এসব নদ-নদীর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষ।দক্ষিণ এশিয়ার ভাটিতে বসবাস করা এসব জনগোষ্ঠীর জন্য বিষয়টি বিপর্যয়কর হয়ে উঠেছে। এসব নদ-নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদ-নদীর অন্যতম ব্রম্মপুত্র ।
বিভিন্ন স্থানে এটি ইয়ারলাং সাংপো,যমুনা ইত্যাদি নামে পরিচিত। চীন-ভরত আলোচনার এজেন্ডায় নতুন সংযোজন নদী ইস্যু। কিন্তু দৃশ্যত নদীর এই বিপর্যয়কর ইস্যু দুই দেশের মধ্যে সহযোগীতার চেয়ে আরও বেশী বিদ্বেষপূর্ণ ইস্যুতে পরিণত হচ্ছে। ভবিষ্যতে পানি বিষয়ক ডাটা এবং পানির উৎসের সমতাভিত্তিক বিতরণ ইস্যু হতে পারে ভিন্নতা ও ভুল বোঝাবুঝির। সাউথ-নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্টের অধীনে ব্রম্মপুত্র, উত্তর-পশ্চিম চীনের ভিতর দিয়ে প্রবাহিত রেড ফ্লাগ ক্যানেলসহ তিব্বতের নদ-নদীগুলোর গতিপথ পরিবর্তনে বেইজিং যে পরিকল্পনা নিয়েছে তা নিয়ে বাংলাদেশ ও ভারত প্রায়সই উদ্বেগ প্রকাশ করছে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments