আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও চারজন শিশু রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এঘটনা ঘটেছে। এলএনজেপি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, প্রয়াগরাজগামী দুটি ট্রেন আসতে দেরী হওয়ায় স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে এই বিশৃঙ্খলা পরিস্থি সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ নারী, তিনশিশু ও একজন পুরুষ এলএনজেপি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া লেডি হার্ডিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
মৃত্যুদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুত্বর আহতদের ২ লাখ ৫০ হাজার রুপি ও সামান্য আহতদের এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতি ১২ বছর পর একবার অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার কারনে এবছর ট্রেনগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এ উৎসব শেষ হবে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments