বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আজ বুধবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার সমাবর্তনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ সমাবর্তন বক্তৃতা প্রদান করেন।
সমাবর্তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান স্বাগত বক্তব্য প্রদান করেন। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এই সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবর্তনে অনুষদসমূহের ডিনবৃন্দ নিজ নিজ অনুষদের এবং ইনস্টিটিউটসমূহের গভর্নিং বডির সভাপতি উপাচার্য ইনস্টিটিউটসমূহের ডিগ্রি উপস্থাপন করলে সমাবর্তন সভাপতি ডিগ্রি অর্জনকারীদর ডিগ্রিতে ভূষিত করেন।
সমাবর্তন সভাপতি স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৯ জনকে সরাসরি সনদপত্র প্রদান করেন। এসময় সমাবর্তন সভাপতি তাঁর বক্তব্যে “ডিগ্রি অর্জনকারীদের কর্ম কুশলতা, আচরণ এবং চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপাদন করার দায়িত্ব অর্পণ করছি” বলে উল্লেখ করেন।
সমাবর্তন সভাপতি সমাবর্তন বক্তাকে সমাবর্তন স্মারক উপহার দেন এবং উপাচার্য সমাবর্তন সভাপতিকে স্মারক উপহান দেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ ও মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব সমাবর্তনটি সঞ্চালনা করেন।
সমাবর্তনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হয়ে সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে যায়।
এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫,৯৬৯ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। এর মধ্যে কলা অনুষদের ১২টি বিষয়ের ১০৪৯ জন; আইন অনুষদের ১টি বিষয়ের ১৫০ জন; বিজ্ঞান অনুষদের ৮টি বিষয়ের ৮০৩ জন; বিজনেস স্টাডিজ অনুষদের ৫টি বিষয়ের ৭৪৯ জন; সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিষয়ের ১,০০১ জন; কৃষি অনুষদের ২টি বিষয়ের ১২৫ জন; প্রকৌশল অনুষদের ৬টি বিষয়ের ৩১৪ জন; চারুকলা অনুষদের ৪টি বিষয়ের ১৬৩ জন; জীববিজ্ঞান অনুষদের ৬টি বিষয়ের ৩৭৯ জন; ভূবিজ্ঞান অনুষদের ২টি বিষয়ের ১৭২ জন; ফিশারীজ অনুষদের ১টি বিষয়ের ৬৮ জন; ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিষয়ের ১টি বিষয়ে ২ জন; ২টি ইনস্টিটিউটের ৫ জন গ্রাজুয়েট এবং ১১ জন এমফিল ও ৭৯ জন পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধন করেন। এছাড়া এমবিবিএস ও বিডিএস, ডিভিএম ও এমডি ডিগ্রির জন্য যথাক্রমে ৭৪০, ৯১, ৬১ ও ৭ জন নিবন্ধন করেন।
ডিগ্রির হিসেবে বিবেচনা করলে স্নাতক ও স্নাতক (সম্মান) ১,৪৬০ জন, স্নাতকোত্তর ৩,৫২০ জন, এমফিল ১১ জন, পিএইচডি ৭৯ জন, এমবিবিএস ৭৪০ জন, বিডিএস ৯১ জন, ডিভিএম ৬১ জন ও এমডি ৭ জন।
সমাবর্তনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি ও নিবন্ধিত শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments