স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগ নামে এক তরুণ ব্যবসায়ীকে । বুধবার ৯ জুলাই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে এই বর্বর হত্যাকান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কংক্রিটের বোল্ডার দিয়ে গোহাগের মাথা ও শরীর থেঁতলে হত্যা করা হয়, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
সোহাস হত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মাধ্যমে এই নর্মম হত্যাকান্ডের বিচার দাবি করছে।
ােদিকে, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হত্যাকান্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং অভুযুক্তদের শনাক্তে কাজ চলছে।
একই সঙ্গে, ঘটনার সঙ্গে কয়েকজন নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ ওঠায় বিএপি তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করেছে। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতির পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদেরে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোহাগের পরিবার এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন, এ হত্যাকান্ড পূর্বপরিকল্পিত এবং এর পেছনে প্রভাবশালী একটি চক্র রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম বর্তমানে তদন্তে নিয়োজিত। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দেশজুড়ে জনমনে যে প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছে, তা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন বলে মনে করেছেন বিশ্লেষকরা।
স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ১৫ জুলাই মধ্যরাতে রাজধ ...
স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অথবা বেসরকারি—যেকোনো মাধ্যম বেছে নিয়ে বাংলাদেশের হজ কোটায় পবিত্র হজ পালন করতে পারবেন প্রবা ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় স্থির রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নিন্মোক্ত বাণী প্রদান করেছেন:‘আজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহিদ দিবস। শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প ...
সব মন্তব্য
No Comments