আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়া দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় বারের ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি।সরকার গঠন করবেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। রোববার নতুন সরকার শপথ নিবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানাগেছে, বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে নরেন্দ্র মোদিকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ( ৮জুন ২০২৪ ) নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফর শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনে টানা দুইবার ক্ষমতায় থাকা বিজেপি ২৪০ আসন পেয়েছেন। তবে সরকার গঠনের সংখ্যা গরিষ্ঠতা পায়নি। অপরদিকে ৯৯ আসন পেয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
এছাড়া সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯ টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি ১৬টি, জনতা দল ৭টি ও শিবসেনা ৭ আসন পেয়েছেন। এবার নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বর্তমান ক্ষমতাসীন মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯২ আসন পেয়েছেন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৪ আসন পেয়েছেন। অন্যান্য দলগুলো পেয়েছে ১৭ আসন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments