দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলি ও খালি মদের বোতলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদর হাসান পাতা (৪৪) আটক হয়েছে। সে দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে অভিযান চালিয়ে গুলি ও খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। আটক মাহমুদর হাসান পাতা একই গ্রমের এমদাদুল ইসলাম দাউদের ছেলে। গতকাল শুক্রবার ভোর পৌনে ৬টা পর্যন্ত চলা অভিযানে মাহমুদর হাসান পাতার বাড়িতে তলøাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা এবং আটক করা হয় তাকে।
স্বেচ্ছাসেবক দলের নেতা আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বাড়িতে তলøাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তবে আটক মাহমুদর হাসান পাতার রাজনৈতিক পরিচয় অবগত নন বলে তিনি উল্লেখ করেন।
পাতা আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা স্বেচ্ছাসেবক দলের দৌলতপুর উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। এমন ঘটনা হলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments