স্টাফ রিপোর্টার: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সুমন ওরফে বাকেট সুমন (২৬) ২। মোঃ রহমান (২৫) ৩। মোঃ মেহেদী হাসান (২৫) ৪। মোঃ নাজমুল (২০) ৫। মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫) ৬। মোঃ সোহেল রানা (৪০)। ৭। মোঃ মনিরুল ইসলাম (৩৫) ৮। মোঃ মনারুল ইসলাম (২৫) ৯। মোঃ জাহাঙ্গীর আলী (৩৫) ১০। মোঃ রাজিব (৩৫) ১১। মোঃ হারুন (৪০) ১২। মোঃ ভোলা মিয়া (৩০) ১৩। মোঃ আশরাফুল (৩৫) ১৪। মোঃ রবিউল ইসলাম (২৭) ১৫। মোঃ আমিরুল (৩৫) ১৬। মোঃ কাজল (২৫) ও ১৭। মোঃ কাজল (২৩)।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল (২৮) ২। মারফ (২২) ৩। আরিফ (২৬), ৪। সুমন (২৩) ৫। সাগর (২৩) ও ৬। টুটুল (২৮)।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। নাইম (২৩) ২। মুন্না (৩২) ৩। রাসেল (২৭) ৪। কাশেম (৪৫) ৫। আলামিন (৩৪) ৬। রেহান (২৩) ৭। রাশেদ (৩৪) ও ৮। মোঃ ইদ্রিস (৩৩)।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। জাহাঙ্গীর (২৩) ২। আসমা (৩৩) ৩। নিরব (৩৪) ৪। পাখি(২০) ৫। ময়ুর (৩২) ৬। রাহুল(২২) ও ৭। আলামিন (৪৪)।
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১১ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শান্ত ইসলাম ( ২৮) ২। পারভেজ (২৩) ৩। মোঃ হাবিবুর রহমান (২০) ৪। মোঃ ইউসুফ মিয়া (৪৫) ৫। মোঃ সাইফুল ইসলাম (২৮) ৬। মোঃ আঃ আজিজ (৪০) ৭। মোঃ আব্দুল্লাহ (২৫) ৮। মোঃ পলাশ (৩০)। ৯। মোঃ শেখ ফরিদ (২৮) ১০। মোঃ জাহিদ (২০) ও ১১। মোঃ হাসান (২৫)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মারুফ (১৯) ২। বাবুল হোসেন (৩৪) ৩। নাহিদ (২৩) ৪। মফিজুল (৩৪) ৫। জাহাঙ্গীর (২২) ৬। আসিফ(২৬) ও ৭। মোঃ রবিন(২৫)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments