উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে চোর চক্রের হোতাসহ ৩জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মাস পূর্বে উপজেলার ওটরায় প্লাস টেলিকম ও ষ্টুডিও থেকে চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে ১৩ মে বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়লকাঠী দত্তপাড়া এলাকার বাবুল ফরাজীর ছেলে মোবাইল চোর চক্রের হোতা সজিব ফরাজী(২২) ও সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে রিপন হাওলাদার(২৯), একই এলাকার সুলতান খানের ছেলে সিরাজুল ইসলাম খান(৩০) কে উজিরপুর মডেল থানার এস,আই খায়রুজ্জামান সহ একদল চৌকস পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এস,আই খায়রুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারী প্লাস টেলিকম স্টুডিওতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। স্টুডিও’র মালিক সাগর শেখ ১৭ ফেব্রুয়ারী সকালে দোকানে গিয়ে টিনের চালা খোলা দেখতে পান এবং দোকান থেকে ২৫টি মোবাইল সেট, ২টি ক্যামেরা, ১টি ল্যাপটন, নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোর চক্র। ওই দিন উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন দোকানের মালিক সাগর শেখ। এর সূত্র ধরে তদন্তে মাঠে নামেন পুলিশ। তদন্ত শেষে ১৩ মে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমত উল্লাহ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল চোর সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং স্বীকারোক্তি নিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
সব মন্তব্য
No Comments