মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় বিলুপ্তপ্রায় আউশ ধানের চাষে মিলেছে আশানুরূপ ফলন। উন্নত জাতের আউশ ধান চাষ করে লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। কৃষি বিভাগের উদ্যোগ ও মাঠপর্যায়ের তৎপরতায় দীর্ঘদিন পর আবারও জেলায় আউশ আবাদে ফিরেছে প্রাণ।
কৃষি বিভাগ জানায়, একসময় শস্যভাণ্ডার খ্যাত নেত্রকোনায় বিপুল পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হতো। তবে ফলন কম হওয়ায় ধীরে ধীরে কৃষকেরা এই ধান চাষে আগ্রহ হারান। প্রায় এক দশক ধরে জেলার আউশ আবাদ প্রায় শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় গত চার বছর ধরে কৃষি কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের সহায়তা ও পরামর্শ দেন। এর ফলে কৃষকেরা আবারও আউশ আবাদে উৎসাহী হয়ে ওঠেন।
এ বছর জেলার ৯টি উপজেলায় আউশ আবাদ হয়েছে ১ হাজার ৬৭২ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ১২০ হেক্টর জমির ধান ইতিমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৪১৭ মেট্রিক টন এবং প্রতি হেক্টরে গড়ে ৪.১৫ টন ফলনের আশা করছে কৃষি বিভাগ।
বোরো ও আমন মৌসুমের মাঝ সময়ে অতিরিক্ত ফসল হিসেবে আউশ চাষ করে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা খুশি। স্থানীয় কৃষকদের ভাষ্য, হেক্টরপ্রতি প্রায় ৫ টন কাঁচা ধান উৎপাদন হয়েছে। ধান বিক্রির টাকা দিয়ে তারা আমন আবাদসহ পরিবারের ব্যয় মেটাতে পারবেন। তবে তারা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আবাদুল আউয়াল বলেন, “এ বছর আউশ ধানের ফলন ভালো হওয়ায় আগামীতে কৃষকেরা আরও বেশি জমিতে এ ধান চাষে আগ্রহী হবেন।”
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রাম থেকে মো. সাফি (১০) নামের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে সে নিখোঁজ হয়। ঘটনার ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দি ...
সব মন্তব্য
No Comments