বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান নামে শিশু মারা গেছে। ফাহিম হাসান (৭) ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায় বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে ফাহিম হাসান সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয় একটি পুকুরে ফাহিম হাসানের লাশ পাওয়া যায়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments