স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'অসহযোগ আন্দোলন'কে ঘিরে রাজধানীসহ সারেদেশে সংঘর্ষ ও সহিংসতায় ৯৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১৪ জন।আহত হয়েছে কয়েকশত । রোববার ( ০৪ আগস্ট ) সকাল থেকে বিভিন্ন সূত্র ও প্রতিনিধিদের তথ্যে এই হতাহতের খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে সিরিজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২২, ঢাকায় ১৩ জন, লক্ষীপুর ৮ জন, ফেনী ৮ জন, নরসিংদী ৬ জন, সিলেট ৫ জন, বগুড়া ৫ জন, কিশোরগঞ্জ ৫, মাগুরা ৪ জন, রংপুর ৪ জন , কুমিল্লা ৩ জন, পাবনা ৩ জন, মুন্সিগঞ্জ ৩ জন, জয়পুরহাট ২, শেরপুর ২ জন, বরিশাল ১, হবিগঞ্জ ১ জন ,ভোলা ১ জন, কক্সবাজার ১ জন ও গাজীপুর ১ জন নিহত হয়েছে।
শনিবার ( ০৩ আগষ্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments