ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট ব্যবসায়ী, আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদ আর নেই। সোমবার রাত ৭.১৫ মিনিটে তিনি মৃত্যবরন করেন। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোর জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে আর্মিতে ১৪ বছর দ্বায়িত্ব পালন করেন।
কাজী শাহেদ আহমেদ ক্রিড়া সংগঠক।আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক। সাহিত্য অঙ্গনে ছিল অবাধ পদচারনা।
বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ। তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ।
কাজী শাহেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য।মেজ ছেলে কাজী আনিস আহমেদ ইংরেজী দৈনিক বাংলা ট্রিবিউন ও অনলাইন পোটাল বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস- এর প্রকাশক।ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments