বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ইউনিট’-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় হল উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জগন্নাথ হল বাঁধন ইউনিটের সভাপতি বিধায়ক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ, জগন্নাথ হল বাঁধন ইউনিটের উপদেষ্টা শিক্ষক ড. শিমুল হালদার এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক বক্তব্য রাখেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বাঁধনের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে যে কোন দুর্যোগে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে মানুষের পাশে এসে দাঁড়ায় দেশের সর্ববৃহৎ রক্তদাতাদের সংগঠন বাঁধন। শিক্ষাজীবন থেকে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার এই দীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মজীবনেও দেশের সেবায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments