মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থেকে ছোট-বড় ১৬টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ জুলাই, ২০২৬) রাত ১২:৪৫ মিনিটে বোচাগঞ্জ থানাধীন সেতাবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের লেবার লাইনপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত জরিফুল ইসলাম ওই এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ওবায়দুল হক সঙ্গীয় ফোর্সসহ এলাকায় আইন-শৃঙ্খলা ডিউটি করার সময় গোপন সংবাদ পান যে, জরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে তার বসতবাড়ি সংলগ্ন কলাবাগানে অবৈধভাবে গাঁজার চাষ করে আসছেন।
সংবাদের ভিত্তিতে পুলিশ রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে প্রথমে জরিফুলকে তার বাড়ির উঠান থেকে আটক করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেখানো মতে কলাবাগান থেকে শাখা-প্রশাখা ও পাতাসমৃদ্ধ ছোট-বড় ১৬টি তাজা সবুজ গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধভাবে গাঁজা চাষের কথা স্বীকার করেছে।
এই ঘটনায় বোচাগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এফআইআর নং-২ (তারিখ: ০৩ জুলাই, ২০২৬) জি আর নং: ৬৮ (তারিখ: ০৩ জুলাই, ২০২৬) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments