ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ১৭ জুলাই হলগুলো থেকে স্বৈরাচারের দোসর সন্ত্রাসীদের বিতাড়িত করে আমরা যে ঐতিহাসিক অর্জন নিশ্চিত করেছিলাম-হল ও ক্যাম্পাস থেকে সন্ত্রাস, দখলদারিত্ব ও নিপীড়নের অবসান-তা একটি শিক্ষিত ও ন্যায়ভিত্তিক ছাত্রসমাজ গঠনের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই বিজয় ছিল কেবল একটি সময়কালীন জয় নয়, বরং দীর্ঘদিনের গণরুম, গেস্টরুম, নিপীড়ন, অবিচার ও দখলদার রাজনীতির বিরুদ্ধে একটি বিপ্লব।
কিন্তু আজ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সেই অর্জনকে ধ্বংস করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি কতিপয় ছাত্র সংগঠন কর্তৃক বিভিন্ন আবাসিক হলে গোপন রাজনীতি ও প্রকাশ্য কমিটি ঘোষণার মধ্য দিয়ে সেই পুরোনো সন্ত্রাস, গেস্টরুম, গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এই ধরনের পদক্ষেপ কেবল রাজনৈতিক দখলদারিত্বকে পুনঃস্থাপন করে না, বরং এটি শিক্ষার্থীদের স্বাধীনতা, শিক্ষা, নিরাপত্তা ও সম্মানহানির নতুন হুমকির জন্ম দেয়।
আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের এই পদক্ষেপ ছাত্রসমাজের একতাবদ্ধ চেতনাবিরোধী, যা আমাদের অর্জিত রাজনীতিমুক্ত হল সংস্কৃতির প্রতি সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্লিপ্ত থাকে, তবে তা ভবিষ্যতের বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত করবে এবং আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো।
আমরা এটাও লক্ষ্য করছি, হলে ছাত্ররাজনীতি ফেরানো নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডাকসু নির্বাচনের সম্ভাবনাকে বানচাল করার অপচেষ্টাও চলছে। দীর্ঘসময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরণের দলীয় রাজনৈতিক কমিটির ঘোষণা একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে, শিক্ষা প্রতিষ্ঠান হলো মতপ্রকাশের স্বাধীনতা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অনুশীলনের ক্ষেত্র-কোনো দলের দখলদারি বা গোষ্ঠীগত আধিপত্যের স্থান নয়। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত হল ও একাডেমিক ভবনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কতিপয় ছাত্র সংগঠনের বাঁধায় ভীত না হয়ে কঠোর স্বীদ্ধান্ত গ্রহণ ও শিক্ষার্থীদের জনমত যাচাইয়ে ডাকসুর সাথে গণভোট আয়োজন করুন।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই-চলুন, আমরা এই ষড়যন্ত্র ও দখলদারি রাজনীতির বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হই। আমাদের সম্মিলিত প্রতিরোধই পারে ক্যাম্পাসে একটি স্বাধীন, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments