ডেস্ক রিপোর্ট: অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
সোমবার ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন এবং দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি উনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।
এসময় সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো। ওনি বিএনপি নেতা আমার পরিবারও বিএনপি'র। আমাদের অপজিশন যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক। ওনার সম্মান আমার সম্মান। আমি এতে মনে কিছু রাখি নাই।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments