বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন পর দীপ্ত মণ্ডল নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের বস্তাবন্দি লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার হারতা-সাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। দীপ্ত মণ্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজী বাড়ি গ্রামের দীপক মণ্ডলের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীল। দীপ্ত নিখোঁজের পর থেকে প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করেন স্বজন ও স্থানীয়রা। ৩০ মে গভীর রাতে হারতা বাজারের ছোট ব্রিজ এলাকায় নয়ন শীল পানি দিয়ে তার সেলুনের মেঝে পরিস্কার করার সময় স্থানীয়দের মাঝে সন্দেহ আরও ঘনিভূত হয়। দীপ্তর স্বজন ও স্থানীয়রা নয়ন শীল ও তার ঘর মালিক রতন বিশ্বাসকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে রাত সাড়ে তিন টার দিকে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এ সময় পুলিশকে খবর দিলে ৩১ মে ভোর সাড়ে ৫টায় হারতা বাজারের পার্শ্ববর্তী খাল থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা নয়ন শীলের সেলুনের মধ্যে বসে দীপ্তকে হত্যা করা হয়। তালা বদ্ধ সেলুনের ভিতরে থাকা লাশে পচন ধরে গন্ধ বের হওয়ায় ৩০ মে গভীর রাতে বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়া হয়। দীপ্তর মায়ের সঙ্গে রতন ও নয়ন দু’জনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছেলে দীপ্ত দেখে ফেলায় এ হত্যাকান্ড বলে স্থানীয়রা জানান।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আর্শাদ জানান,গত শুক্রবার (২৭ মে) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। ছেলে নিখোঁজের বিষয়ে তার বাবা দীপক মণ্ডল শনিবার (২৮ মে) রাতে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই হত্যাকাণ্ড করা হয়েছে সে বিষয়ে বিস্তর তদন্ত চলছে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments