রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরচালান বন্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩ শতাধিক অসহায় ও গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প ও সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহাম্মদ, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম নাজমুল হক প্রমুখ এতে বক্তব্য।
ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সীমান্তের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহায়তা চান তিনি।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments