ডেস্ক রিপোর্ট: ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ মারা গেছেন। মঙ্গলবার ( ১৬ জুলাই ) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।তার বড় ছেলে মাওলানা শাহ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন মৃতু্যর খবর নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্ত্রী, দু্ই ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানান, তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। প্রথমে তাকে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সবশেষে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি নেছারাবাদ উপজেলার ছারছীনা কামিল আলিয়া ও কওমিয়া মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোকষক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩টায় পিরোজপুর জেলার মরহুমের নিজ বাড়ি ছারছীনা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments