বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী।
রোববার (১৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রাবাড়ি থানার আওতাধীন ৬৩,৬৪ ও ৬৫ নং ওয়ার্ডের কোনাপাড়া -মাতুয়াইল ও কাজলা ব্রীজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচার-প্রচারণা তুলে ধরে গণসংযোগ করেন কামরুল হাসান রিপন। এ সময় অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কামরুল হাসান রিপন বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতধরে আজকে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। শতশত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সারাবিশ্ব। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের হাতে দেশ নিরাপদ নয়, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই জঙ্গি-আগুন সন্ত্রাসের উত্থ্যান ঘটে। তাই আবারও ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় আনবে হবে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments