আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ২নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ঐতিহাসিক আমতলায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে হয়।উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জান লেবু’র সভাপতিত্বে এবং রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চাঁন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম,আ’লীগ নেতা মিজানুর রহমান রাজা, আজিজুল হক ধলু,সাংবাদিক গোলাম রব্বানী টিটু, হারুন অর রশিদ দুদু, মোহাম্মদ দুদু মল্লিক, জিয়াউল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন,স্থানীয় মুক্তিযোদ্ধা,আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।বক্তারা ঢাকায় বিএনপি-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments