আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর রেওয়াকে তাঁকে সমাহিত করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ‘অপারেশন এপিক ফিউরি’-তে নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। যুদ্ধের কারণে তাঁর দাফন চার মাসেরও বেশি সময় পিছিয়ে যায়। গত ৪ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা থেকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। এরপর ৭ জুলাই ধর্মীয় নগরী কোম, ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা ও শোক মিছিল হয়। ইরাকের কারবালায় একাই প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয় বলে আল মায়াদিন জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে ফাইটার জেটের পাহারায় খামেনির কফিনবাহী বিমান মাশহাদের শহীদ হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছায়। স্থানীয় সময় দুপুর ২টায় ইমাম রেজা স্ট্রিট থেকে শুরু হয় শেষ শোক মিছিল। রাস্তায় জনসমাগম এত বেশি ছিল যে কফিন হেলিকপ্টারে করে মাজারে নিতে হয়। ইরানি মিডিয়ার দাবি, মাশহাদে ৪৭ লাখের বেশি বিদেশিসহ কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিলেন।
ইমাম রেজা মাজারে জানাজার ইমামতি করেন খামেনির বড় ছেলে সাইয়্যেদ মোস্তফা খামেনি। তাঁর সঙ্গে একই হামলায় নিহত নাতনি, মেয়ে, জামাতা এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলকেও পাশাপাশি দাফন করা হয়। জানাজার ইমামতি করার কথা ছিল ১০১ বছর বয়সী আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানির।
দাফনের সময় যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুমকির মুখে ইরান আকাশসীমায় অস্থায়ী বিধিনিষেধ আরোপ করে। শোক মিছিলে ‘ট্রাম্পকে হত্যা করব’ লেখা ব্যানার ও প্রতিশোধের লাল পতাকা দেখা যায়। ইরানের সেনা সদর দপ্তর যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি। তাঁর মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন, তবে হামলায় আহত হওয়ায় তিনি এখনো জনসমক্ষে আসেননি।
ছয় দিনের শোকযাত্রায় তেহরান, কোম, নাজাফ, কারবালা হয়ে মাশহাদে শেষ হয় ইরানের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments