আল মাসুদ, পঞ্চগড়: জেমজুট কারখানা চালুসহ শ্রমিকদের মুজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পঞ্চগড়ে জেমজুট কারখানার শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসে।
কর্তৃপক্ষ বলছে, কারখানার কাঁচা মালের সংকট থাকায় এবং চলমান পরিস্থিতিতে নানা সমস্যায় পড়ায় কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে শ্রমিকরা বলছেন কোন কিছু অবগত না করেই কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়ে যাওয়ায় তারা সড়কে নেমেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মুনিরাম জোত এলাকার জেমজুট বাজারে কারখানাটির সামনে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের অবগত না করেই অকারণ দেখিয়ে কারখানার উৎপাদক কার্যক্রম বন্ধ করে দেয়। এতে কয়েক হাজার শ্রমিক বিপাকে পড়ে গেছে। তাই সবাই বিক্ষোভ অবরোধ কর্মসূচীতে নামে। এদিকে ৮ ঘন্টা কাজের পারিশ্রমিক ১৯০ টাকার পরিবর্তে ৩০০ টাকা মুজুরি বৃদ্ধি করাসহ শুক্রবার ছুটির দাবি জানানো হয়।
সরেজমিনে দেখা গেছে বিক্ষোভ কর্মসূচীতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার উপর অবস্থান নেয়ায় দুইপাশে প্রায় শতাধীক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাতেই সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেয়ায় আন্দোলন ও অবরোধে প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।
অবরোধের বিষয়ে কথা হয় পঞ্চগড় জেমজুট লিমিটেডের ম্যানেজার এবং প্রধান মানবসম্পদ ও প্রশাসন হিমেল প্রামাণিকের সাথে। তিনি বলেন, আমরা কাঁচা মালের সংকটসহ দেশের চলমান পরিস্থিতির কারণে ও হঠাৎ করে পাটের মূল্য বেড়ে যাওয়ায় কিছুটা আর্থীক সংকটের কারণে কর্তৃপক্ষের নির্দেশে কার্যক্রম বন্ধ রাখি। এর কারণে যেহেতু শ্রমিকরা রাস্তায় নেমেছে, বিষয়টি কর্তৃপক্ষকে অবগতকরে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত কার্যক্রম শুরু হবে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকরা যে দাবি উপস্থাপন করেছে তা উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করি সব সমস্যা দ্রুত সমাধান হবে।
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments