স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তি পরীক্ষা ছাড়াই লটারির মাধ্যমে আগামীতেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মন্ত্রী আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক ড. মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
আজ বিকাল ৫ ঘটিকা থেকে http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে টেলিটক মোবাইল নাম্বার থেকে GSARESULT USER ID লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে। উদাহরণ GSA RESULT DFSRESGSID Send 16222.
শিক্ষামন্ত্রী জানান, নামি দামি প্রতিষ্ঠানে ভর্তির জন্য অভিভাবকদের যুদ্ধ থামাতে এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমিয়ে প্রতিষ্ঠানে মেধার সমন্বয় ঘটাতে আগামীতেও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিনি বলেন, বাবা-মা’দের ফোকাস শিক্ষার্থী কত নম্বর পেলো, কী ফলাফল হলো তার ওপর। কিন্তু কী শিখলো, কী শিখলো না, সে দিকে নজর কম। নামি দামি স্কুলে ভর্তি করার অসুস্থ প্রতিযোগিতায় অনেকে অনৈতিক পথ বেছে নিতে পিছ পা হন না। এসব কিছু মাথায় রেখে লটারির কথা চিন্তা করা হয়েছে। লটারির মাধ্যমে মেধার সমতা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত ও অসুস্থ প্রতিযোগিতা ছিল সেটিও বন্ধ হয়েছে বলে তিনি জানান।
দীপু মনি আরো বলেন, লটারিতে ভর্তির কারণে কোচিং অনেকাংশে বন্ধ হয়েছে। তাই গত বছরের ধারাবাহিকতায় এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় সরকার ২০২২ সালেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তির উদ্যোগ গ্রহণ করেছে। এবারই প্রথম জেলা সদর ও মহানগর পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে কেন্দ্রীয় লটারির আওতায় আনা হয়েছে। এর বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরও লটারির মাধ্যমে করতে হবে। তবে তারা নিজেরা লটারি করবেন এবং শিক্ষা অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments