স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় একটি অফিসকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে ও কাঁধের কাছে, আলমগীরের মাথায় কপালের ঠিক মাঝ বরাবর এবং আশা আক্তারের ডান পায়ের রানে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় ওই এলাকার একটি অফিস ও দোকানের সামনে হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দোকানের ভেতরে থাকা অবস্থায় চা বিক্রেতা আলমগীর গুলিবিদ্ধ হন এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারী সিয়াম ও আশা আক্তার গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, গোলাগুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। কী কারণে এবং কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments