সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক, মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট।
ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় গোলপাতা রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতির স্বাগত বক্তব্যের পর মোনাজাত ও কেক কাটার মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্ভোদন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।
এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু সহ সাতক্ষীরা জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ফুডস ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
এখানে ভোজনবিলাসীদের আকর্ষণের জন্য বনবিধি,ঝাউবন,কেওড়াবন,সুন্দরী, ইরাবতী নামের ৫টি কর্টেজ প্রস্তুত করা হয়েছে। যেখানে বসে নান্দনিক পরিবেশে বিভিন্ন ফার্সফুড খাবার খেতে খেতে ভোজনবিলাসীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments