আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৯৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত এক হাজারের অধিক। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৬০ হাজার ৪৩০ জন নিহত হয়েছে।
শনিবার ( ২ আগষ্ট) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৯৮ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৬০ হাজার ৪৩০ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ৪৮ হাজার ৭২২ জন আহত হয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া দরকার। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়া ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১১টায় রাজ্যপাল আর. এন. রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য ...
সব মন্তব্য
No Comments