পিরোজপুর অফিস: জেলার ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৪৫) হত্যার ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজ আদালত চত্বরের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় আসমা বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করে নিহতের পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামকে গ্রেপ্তার করেছে। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলায় প্রতিকারের ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে। তারা দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবি জানিয়ে দোষীদের ফাঁসির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, “এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ আরও বাড়বে।”
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments