বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।তবে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে হলে উঠতে পারবেন।মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি এ বিষয় আরও জানান, সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ২ ডোজ টিকা নেওয়া শেষ করতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থীকে হলে উঠতে পারবেন না।
তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত হয়েছে। হলে থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে। তবে সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে। টিকা নেওয়া সাপেক্ষে নভেম্বরে সব বর্ষের শিক্ষার্থীদে হলে তুলে দেওয়ার কথা বলেছেন ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments