পাভেল ইসলাম মিমুল, রাজশাহী অফিস: জাতীয় পতাকার প্রতি অসম্মান বা অবমাননার অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেনের বিরুদ্ধে।
৭ই মার্চ নগরীর সিটি হাটে অবস্থিত নেসকো রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিটিতে দেখা যাচ্ছে এক পাশে নির্বাহী প্রকৌশলী (অতি:) মো. জাহাঙ্গীর আলম দুই হাত দিয়ে পতাকার দড়ি ধরে আছেন অন্য পাশে উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেন তার বাম হাত পকেটে দিয়ে পতাকা উত্তোলনে সহযোগীতা করছেন। পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন না করে হাত পকেটে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অফিসটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিসহ সচেতন মহল।
ঐতিহাসিক ৭ই মার্চ সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন ছিল বাধ্যতামুলক তবে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের মধ্য দিয়ে। সেইদিন সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেনসহ অফিসটির কর্মকর্তা,কর্মচারি ও আনসার সদস্যরা।
ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির মুক্তির পথ ও ঠিকানা খোঁজার স্মরণীয় একটি দিন স্বজাতি ও স্বাধিকারবোধে উদ্দীপ্ত বাঙালির ইতিহাসের এক অনন্যসাধারণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এইদিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আজও এর তাৎপর্য জাতীয় জীবনে গভীরভাবে অনুভূত হয়।
এই দিনে জাতীয় পতাকার অবমাননা আইনবিরোধী বলে মনে করেন সচেতন সমাজসহ বাঙাগালি জাতি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দফতরের কর্মচারিরা বলেন, পতাকা উওোলনের সময় পকেটে হাত দিয়ে অফিস প্রধান এর সাথে এবং অফিসের আরো কর্মকর্তা ও কর্মচারি এবং আনসার সদস্যদের সামনে জাতীয় পতাকা অবমাননা এর সাহস সবাইকে হতো বাক করেছে। বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন,পকেটে হাত ভরে ছবি তুলার বিষয়টি আমার মনে পড়ছেনা,পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি।
এব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) প্রধাণ প্রকৌশলী (অপারেশন) মো. জাকির হোসেন বলেন,পতাকা উত্তোলন করবে দপ্তর প্রধান, মনোয়ার হোসেন একজন মোষ্ট জুনিয়র অফিসার। কোন আইনে পতাকা উত্তোলনের দায়ীত্বে সে পড়েনা। অফিস প্রধানের সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শণ না করে মর্যার ক্ষুন্ন করা হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে যাবে। এবং তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন,আমি পতাকা কাকে নিয়ে উত্তোলন করবো সেটি আমার ব্যাপার। কে কী বল্ল সেটা আমার দেখার বিষয়না। এছাড়া ছবিটি আমি না দেখে কোন মন্তব্য করতে পারবোনা। এমনটিও হতে পারে ছবিটি এডিট করা। আপনার নিউজ করার করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments