নজরুল ইসলাম তালা, সাতক্ষীরা: জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে ১৪ অক্টোবর ২০২৩ বিকাল ৪ টায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য তালা কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। আরো বক্তব্য প্রদান করেন জেলা কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রউফ। সমাবেশে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নারী মুক্তি সংসদ এর সভা নেত্রী কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড শীব পদ গাইনসহ ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন “ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি জনগণের উপরে বোমা হামলা করে ঘর বাড়ি ধংস, নারীশিশু ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে হসপিটালে চিকিৎসা, খাদ্য, ঔষধ, পানি বন্ধ করে অমানবিক আচরণ করছে। ওয়ার্কার্স পার্টি এই বিক্ষোভ সমাবেশ থেকে ইসরাইল কর্তৃক হামলা এবং হত্যার তীব্র নিন্দা জানান। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষনা করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেটে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments