আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামশফেল্ড মারা গেছেন।বুধবার তার পরিবার থেকে বলা হয়েছে, তিনি নিউ মেক্সিকোর তাওসে নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে অধিকাংশ সময় মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন এই রামশফেল্ড। মার্কিন সৈন্যরা ইরাকের রাজধানী বাগদাদ দখলে নেয়ার পর যে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে তা পুরোপুরি অস্বীকার করে রামশফেল্ড ব্যাপক হঠকারী হিসেবে পরিচিতি পান।
এদিকে বুশ তার এই প্রতিরক্ষা মন্ত্রীকে অনুকরণীয় সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।
বুশ ইরাকের আগ্রাসনের কথা সরাসরি উল্লেখ না করে বলেছেন, রামশফেল্ড আমাদের সশস্ত্র বাহিনীর একজন বিশ্বস্ত কর্মবীর। তিনি আমেরিকাকে নিরাপদ ও আরো ভালো রাখার সেবায় নিয়োজিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটরা ২০০৬ সালে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার পর রামশফেল্ড পদত্যাগ করেছিলেন। তিনি ১৯৩২ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেন। রাশফেল্ড ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্র্রের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী হন। তিনি সাবেক প্রেসিডেন্ট বুশের অধীনে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি বয়সী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যখন পেন্টাগনে বিমান হামলা ঘটেছিল তখন তিনি পেন্টাগনেই ছিলেন। ধসে পড়া ভবনের পাশে তিনিই প্রথম কোনো সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থিত হন। আহতদেরকে স্ট্রেচারে তুলে নিতে সহায়তা করেন।
এর এক মাসেরও কম সময় পরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বোমা হামলা শুরু করে । মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালেবান সরকারের পতন ঘটে।
এরপরই ইরাকের দিকে চোখ ফেরায় যুক্তরাষ্ট্র। ইরাকের হাতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে এ অজুহাতে হামলা চালানো হয় দেশটিতে। কিন্তু ইরাকে সেই অস্ত্র না পাওয়া যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রামসফেল্ড।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments