ডেস্ক রিপোর্ট : বিভিন্ন দপ্তরে কর্মরত ৫ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
পদোন্নতি প্রদানপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মুঃ আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবিরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীকে বর্তমান প্রতিষ্ঠানেই সচিব এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments