উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মান করছে প্রভাবশালীরা। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের প্রভাবশালী আব্দুস সোবাহান বেপারী ওই এলাকার নতুনহাট বাজার নামক স্থানে প্রধান সড়কের পাশে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মান করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে বেড়া দিয়ে আড়াল করে খালের মধ্যে আরসিসি পিলার স্থাপন করে পাকা ভবন নির্মান কার্যক্রম শুরু করেছে। ওই প্রভাবশালীর ভয়ে কেই প্রতিপাদ করতে সাহস পাচ্ছেনা। অভিযুক্তকে পাওয়া যায়নি। এদিকে সরকারি খালের জমি দখল মুক্ত রাখার জন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান ঘটনাস্থল তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments