ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিঃ এর যৌথ উদ্যোগে আজ ২৩ জানুয়ারি সোমবার ফার্মেসী লেকচার থিয়েটারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ্ এমরান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস-আল-মামুন এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। পারস্পরিক সহযোগিতামূলক এরকম কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দেশের সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফার্মেসী বিভাগের সংস্কারকৃত আধুনিক শ্রেণিকক্ষসমূহের উদ্বোধন করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments