মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা: বিএনপি সরকারের সময়কার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নেত্রকোনা জেলা বিএনপি। এ ঘটনায় জেলার মদন ও মোহনগঞ্জ উপজেলায় তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা শহরেও বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা “বাবরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ কর”, “নাসীরুদ্দীন পাটওয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”—ইত্যাদি স্লোগান দেন।
মিছিলে অংশ নেন জেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বাবরের নিজ উপজেলা মদনের জাহাঙ্গীরপুর সেন্টারে বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান।
বক্তারা বলেন, “লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে অপপ্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। এটি একটি রাজনৈতিক চরিত্র হননের অপকৌশল এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।”
তাঁরা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments