বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এঘটনা ঘটে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার হস্তক্ষেপে একজন পুলিশ কনস্টেবলের সহযোগিতায় আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে।
এদিকে গলা কেটে অটো রিকশা চালক আরিফকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments