স্টাফ রিপোর্টার: এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামীলীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নাই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরীর প্রতিবাদে এবি পার্টি আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আজ সোমবার বেলা ২ টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার দেশে জরুরী অবস্থা জারী হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে মর্মে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।
এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়; ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরী অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামীলীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে। এসব হাস্যকর প্রহসন ও বালখিল্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে জনাব মঞ্জু বলেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা-আওয়ামীলীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নাই।
গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,
রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এসময় সকল জনগণকে ধৈর্য্য ও ঐক্যবদ্ধতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, মশিউর রহমান মিলু, এবি পেশাজীবি কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, সহকারী নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যুবনেতা ইমরান হোসেন শিবলু পল্টন থানা সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments